শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

ডারউইন জয়ের অংশ হতে পেরেই খুশি শরীফুল

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০২৬, ১৩:৪৯:৩৬

135
  • সংগৃহীত

যেকোন পেসারের জন্য অস্ট্রেলিয়ার উইকেট আর্দশ। তাই সেখানে বল করতে ভাল লাগে পেসারদের। ব্যতিক্রম নন শরীফুল ইসলাম। তবে চোট থেকে পুরোপুরি সুস্থ না হতে পেরে তিনি মিস করেন ডারইউন টেস্ট। সতীর্থদের খেলা দেখেন সাইডবেঞ্চে বসে। তারপরও তার নেই কোন আক্ষেপ।  ডারউইন জয়ে দলের অংশ হতে পেরেই খুশি তিনি।

টেস্টে বাংলাদেশের মূল পেসারদের একজন শরীফুল। প্রথম টেস্টে তার না থাকা নিয়ে ধারাভাষ্যকক্ষেও আলোচনা হয়েছে। এমন এক ঐতিহাসিক টেস্টে না থাকা নিয়ে শরীফুলের কি আফসোস হয়?

দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে এমন প্রশ্নের মুখে পড়েন শরীফুল। এ নিয়ে তিনি বলেছেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এমন একটি জয়ের অংশ হতে পেরে ভালো লাগছে। অন্তত স্কোয়াডের সঙ্গে ছবিতে তো থাকতে পেরেছি! আমরা এই ধারা বজায় রাখার চেষ্টা করব এবং দেখা যাক কত দূর যেতে পারি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলতে পেরেও নিজেকে শরীফুল দুর্ভাগাও ভাবছেন না, ‘আমি নিজেকে দুর্ভাগা মনে করি না। যা হওয়ার তা তো আর বলেকয়ে হয় না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, ইনজুরির কারণে কিছুদিন বিশ্রামে ছিলাম এবং রিহ্যাব করেছি। এটি আমার শরীরের জন্য ভালো হয়েছে বলেই আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘যারা খেলেছে, তাদের জন্য আমি সব সময় দোয়া করেছি, যাতে তারা সেরা পারফরম্যান্স করতে পারে এবং আমরা জিততে পারি। যখন আমরা ম্যাচটি জিতলাম, বিশ্বাস করেন, বাংলাদেশের সাধারণ মানুষের মতো আমিও অনেক খুশি হয়েছি।’

আগে বাংলাদেশ দল ছিল স্পিন নির্ভর। তবে এখন আর সেই চিত্র নেই। বলা যায় পুরোপুরিই পেস নির্ভর দল এখনই টাইগাররা। এ নিয়ে শরীফুল বলেছেন, ‘পেসাররা ভালো করলে অবশ্যই ভালো লাগে। তবে শুধু পেসার নয়, বাংলাদেশ দল যখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করে, তখন বেশি ভালো লাগে। আমরা যখন সম্মিলিতভাবে পারফর্ম করি, তখনই জয় ছিনিয়ে আনা সম্ভব হয়।’

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার খেলাতে পারে বাংলাদেশ। যদি তাই হয়ে থাকে, তবে শরীফুলের খেলা নিশ্চিত। আপাতত এ পেসার আছেন সুযোগের অপেক্ষায়। তার আগে নিজেদের প্রস্তুত করছেন এ পেসার।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers