বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা

বিগ ব্যাশে নাহিদ রানাকে পেতে মরিয়া দুই ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:২৩:২৩

86
  • সংগৃহীত

বাংলাদেশের গতিতারকা নাহিদ রানাকে ঘিরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) আগ্রহ ক্রমেই বাড়ছে। আগামী মৌসুমে এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে ইতোমধ্যে একাধিক ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নাহিদকে নিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি আলোচনা হয়েছে।

নাহিদকে নিয়ে বিগ ব্যাশের আগ্রহ অবশ্য নতুন নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে জয়ের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্রিকেটার ও অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি সরাসরি নাহিদকে স্ট্রাইকার্সে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। ক্যারির মতে, নাহিদের গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার উইকেটে কার্যকর হতে পারে।

সেই ম্যাচেই নাহিদ নিজের সামর্থ্যের বড় প্রমাণ দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৪১ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি। তার ১৫০ কিলোমিটার গতির কাছাকাছি বোলিং এবং অতিরিক্ত বাউন্স অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেশ চাপে ফেলেছিল।

এরপর বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেটও নাহিদের বিগ ব্যাশ খেলার সম্ভাবনার কথা বলেছিলেন। টেটের ধারণা ছিল, অস্ট্রেলিয়ার দর্শকরা বিগ ব্যাশের মঞ্চে বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং দেখার সুযোগ পেতে পারেন।

তবে আগ্রহ থাকলেও নাহিদের বিগ ব্যাশ খেলা এখনই নিশ্চিত নয়। সবচেয়ে বড় বাধা হতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি ও তার ফিটনেস। সাইড স্ট্রেইনের চোটের কারণে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বর্তমানে পুনর্বাসন শেষে ধীরে ধীরে বোলিংয়ে ফিরছেন এই পেসার।

নাহিদের ওয়ার্ক লোড নিয়েও সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে বোর্ড তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না। এ কারণে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। সংবাদ মাধ্যমের-এর তথ্য অনুযায়ী, এ বিষয়ে এখনো নাহিদের সঙ্গে বিসিবির আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি।

অর্থাৎ, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যতই বাড়ুক, শেষ পর্যন্ত নাহিদের বিগ ব্যাশ-ভাগ্য অনেকটাই নির্ভর করছে তার সম্পূর্ণ ফিট হয়ে ওঠা এবং বিসিবির ছাড়পত্রের ওপর। তবে ক্যারির আমন্ত্রণের পর এবার একাধিক দলের চুক্তি আলোচনায় যাওয়ায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি মঞ্চে বাংলাদেশের এই গতিদানবকে দেখার সম্ভাবনা আগের চেয়ে অনেকটাই জোরালো।

বিগ ব্যাশ সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ায়। তবে এ বছর সেই সময়টাতে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচিই আচে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে, যে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে রানার ফিটনেস ইস্যু। সাইড স্ট্রেইন চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে খেলতে পারেননি এই গতিতারকা। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা রানাকে ম্যাচ ফিট করে তোলাই এখন বিসিবির অগ্রাধিকার। সম্প্রতি আবার বোলিং শুরু করেছেন তিনি।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers