শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির প্রমাণ মিলেছে

নিউজজি ডেস্ক নভেম্বর ৪, ২০২৬, ১৬:৫৬:৩৪

136
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তবে যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট কখনই প্রকাশ করা হবে না। এটা হাইকোর্টের রায়ের পরিপন্থী হবে ও ভিকটিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই করা হবে না বলে জানিয়েছেন এই আইনজীবী।

বুধবার (৪ নভেম্বর)  সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে। এরপর অনেকটা গোপনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল। সেই শুনানিতেই নারীদের যৌন হয়রানির পুরো প্রতিবেদন তুলে ধরে বিসিবি।

বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে।

তবে এই প্রতিবেদন কবে প্রকাশ করা হবে এবং করা হবে কিনা এমন প্রশ্নে বিসিবির আইনজীবী বললেন, এটি প্রকাশ্যে কখনই আসবে না। কারণ এটিতে গোপনীয়তার নীতিমালা ভঙ্গ হবে। হাইকোর্টের নির্দেশনা বলা আছে ভিকটিমদের পরিচয় প্রকাশ করা যাবে না।

সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার ভিত্তিতেই যৌন নির্যাতন প্রতিরোধে এরই মধ্যে বিসিবি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers