বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

তামিম খেলবেন আশরাফুলের নেতৃত্বে

ক্রীড়া ডেস্ক ১৫ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:৩৮:১৪

239
  • ছবি: ইন্টারনেট

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দেন তামিম ইকবাল। তবে এখনই ব্যাট-বল একেবারে তুলে রাখছেন তিনি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলে যাবেন। আগামী মাসে আবারও মাঠে দেখা যাবে তাকে। খেলবেন মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্ব এবং সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবসের কোচিংয়ে।

আগামী ১০ মার্চ এশিয়ান লিজেন্ডস লিগ মাঠে গড়াবে। যেখানে তামিম-আশরাফুলরা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। 

এ ছাড়া ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

কোচ : হার্শেল গিবস 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers