সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

জাকেরের বিশ্বাস, রাওয়ালপিন্ডিতে রানে ফিরবে টপ অর্ডার

ক্রীড়া ডেস্ক ২১ ফেব্রুয়ারি , ২০২৫, ১৮:১১:২৩

230
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। যে কারণে একটা টাইগারদের দেড়শ রান হওয়া নিয়েই পড়েছিল শঙ্কায়। তবে ষষ্ঠ উইকেটে ২০৬ বলে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান জাকের আলী ও তাওহিদ হৃদয়। তবে টপ অর্ডারের ব্যর্থতায় দুবাইয়ের ঐ ম্যাচে টিম টাইগার্স হারে ৬ উইকেটে। 

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে বাংলাদেশকে পরের দুই ম্যাচ নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। এ দুই ম্যাচ হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। জাকের আলীর বিশ্বাস সেখানে বাংলাদেশের টপ অর্ডার  রানে ফিরবে।  

বৃহস্পতিবার টপ অর্ডার ভালো শুরু এনে দিতে পারলে বাংলাদেশের রান আড়াই শ পেরোনো সহজ হতে পারত। তখন রান তাড়ায় ভারতের কাজটাও আরও কঠিন হতো।

সোমবার রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। জাকের মনে করেন, পাকিস্তানের উইকেটে এ দুই ম্যাচে ভালো করবে বাংলাদেশের টপ অর্ডার। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ভারত ম্যাচের পর জাকের ওপেনারদের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ‘(রাওয়ালপিন্ডির) পিচ নিয়ে আমরা আশাবাদী। আশা করি আমাদের টপ অর্ডার ওখানে রান করবে। ওপেনাররা রান পেলে কাজটা সহজ হয়ে যায়। উইকেট ভালো আছে, যেটা আমরা সর্বশেষ পাকিস্তান–নিউ জিল্যান্ড ম্যাচে দেখেছি। ভালো উইকেট পেলে আমরা দল নিয়ে আশাবাদী।’

ভারতের বিপক্ষে ম্যাচে দুবাইয়ের উইকেট নিয়েও কথা বলেন জাকের, ‘উইকেট একটু কঠিন ছিল, ব্যাট করা সহজ ছিল না। ইনিংসজুড়েই বল বাঁক নিয়েছে। উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আমরা খেলার চেষ্টা করেছি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers