রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ফাইনালের আগে রোহিতের অবসর প্রসঙ্গ নিয়ে বিরক্ত সৌরভ

ক্রীড়া ডেস্ক ৯ মার্চ , ২০২৫, ১৩:৩৯:০৭

177
  • ছবি: ইন্টারনেট

রোহিত শর্মার বয়স ৩৮। তারপরও ব্যাট হাতে দারুণ খেলছেন তিনি। আগামী বিশ্বকাপ যখন হবে তখন তার বয়স হবে ৪০। তাই তিনি চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনায় থাকবেন কি না নিশ্চিত নন। তাই গুঞ্জন আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ওয়ানডেকে গুডবাই বলতে পারেন তিনি। গতকাল সংবাদ সম্মেলনে সহ–অধিনায়ক শুবমান গিলও ইঙ্গিত দেন, ফাইনাল শেষে হয়তো সিদ্ধান্ত জানাবেন রোহিত। যদিও কিছুক্ষণের মধ্যেই এই বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করে নেন গিল।

তবে যে যা–ই বলুন, ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন, রোহিতকে এখনই ওয়ানডে থেকে বিদায় দেওয়া ভালো ব্যাপার হবে না, ‘রোহিত শর্মার অবসর নিয়ে এত কথা হচ্ছে কেন? এ ধরনের প্রশ্নই–বা করা হচ্ছে কেন? কয়েক মাস আগেই সে (টি–টোয়েন্টি) বিশ্বকাপ জিতেছে। জানি না, ওকে নিয়ে নির্বাচকেরা কী ভাবছে। কিন্তু সে এখনো দারুণ খেলে যাচ্ছে।’
 
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সৌরভের চোখে ভারত এগিয়ে , ‘ভারত নিউ জিল্যান্ডের চেয়ে অনেক ভালো দল। ভারত ২০২৩ (ওয়ানডে) বিশ্বকাপের ফাইনালে খেলেছে, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তারা এখন পর্যন্ত অপরাজিত। দলে বিরাট কোহলি, গুবমান গিল, শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা ও লোকেশ রাহুল আছে। তারা সবাই দারুণ ফর্মে। ভারতের বোলিং লাইনআপও ভালো। ফাইনালেও ভারত একই একাদশ নিয়ে খেলবে। আমার মনে হয় ভারতই ফেবারিট। তবে যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।’
 
আজ নিউ জিল্যান্ডকে হারাতে পারলে সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনির পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি উঁচিয়ে ধরবেন রোহিত।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers