মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ইয়ামালে মুগ্ধ মেসি

ক্রীড়া ডেস্ক ১৯ এপ্রিল , ২০২৫, ১১:১০:৫২

303
  • ছবি: ইন্টারনেট

বয়স মাত্র ১৭। এরইমধ্যে জাদুকারী ফুটবলে সবার নজর কেঁড়েছেন লামিনে ইয়ামাল। অনেকেই এ তরুণকে দেখছেন বিশ্বসেরাদের কাতারে। এবার এই তরুণের প্রতি প্রশংসার ঝর ঝর ধারায় ভালোবাসা জানালেন লিওনেল মেসি। 

সম্প্রতি স্প্যানিশ শো সিমপ্লেমেন্তে ফুটবলে এক বিশেষ সাক্ষাৎকার ইয়ামালের উচ্ছ্বসিত প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘লামিনে ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ও যেভাবে খেলছে তা অভাবনীয়... এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছে। এখনো মাত্র ১৭, সামনে অনেক কিছু শেখার, অনেক কিছু যোগ করার সময় আছে। আমি যেমন শুরুতে ডান প্রান্তে খেলতাম, শেখার মধ্য দিয়ে বড় হয়েছি, সেও সেই পথেই যাচ্ছে। ওর গুণগুলো অসাধারণ, আর ও ইতিমধ্যেই বিশ্বসেরা ফুটবলারদের একজন।’

গত গ্রীষ্মে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার সময় ইয়ামাল মাত্র ১৬ বছর বয়সী ছিলেন। সে টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে খেলা এবং গোল করার রেকর্ড গড়েন। সেই টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সে গোল্ডেন বয় পুরস্কারও জেতেন।

বর্তমানে লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। বার্সা এখন লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে। তারা মাসের শেষে কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। এছাড়া তারা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও ইন্টার মিলানের মুখোমুখি হবে। 

আপাতত ইতিহাসের সামনে দাঁড়িয়ে ইয়ামাল। যদি এ তরুণ নিজের ১৮তম জন্মদিনের আগেই একটি ট্রেবল এবং একটি আন্তর্জাতিক শিরোপা জিততে পারেন, তবে তার ক্যারিয়ারের শুরুটা ফুটবল ইতিহাসের সেরাদের কাতারে দাঁড়াবে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers