বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

৫০ সেঞ্চুরিতে অনন্য উচ্চতায় বিজয়

ক্রীড়া ডেস্ক ২০ এপ্রিল , ২০২৫, ১৯:২৫:৪৯

265
  • ছবি: ইন্টারনেট

২০১৪ সালে ডায়েরিতে লিখে এনামুল হক বিজয় করেছিলেন ভবিষ্যদ্বাণীটা। অবশেষে তার এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। রবিবার তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি পেয়ে গেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।

গত ২৫ মার্চে স্বীকৃত ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরিটা করেছিলেন এনামুল। আর শনিবার তিনি দেখা পেলেন ৫০তম সেঞ্চুরিটি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের অধিনায়ক মাইলফলক সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে পেয়ে যান ৫০তম সেঞ্চুরি। জিতেছে এনামুলের দলও। 

রবিবার ২২৩ রান তাড়া করতে নেমে ইনিংস ওপেন করা এনামুল ১০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১১০ রানে। ৪৩ ওভারের ম্যাচটি গাজী গ্রুপ জিতেছে ৭ উইকেট ও ২ ওভার হাতে রেখে। ৫০ সেঞ্চুরির ২৪টি এনামুল পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ২৩টি, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি।

বিজয়ের দখলে স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা এ বছরের শুরু থেকেই রয়েছে। যা এবার আরও একটু বাড়িয়ে নিলেন তিনি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers