শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

এক ম্যাচ আগেই নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ‘এ’ দলের

ক্রীড়া ডেস্ক ৭ মে , ২০২৫, ২২:২৫:১৪

252
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দারুণ খেলছে বাংলাদেশ  ‘এ’ দল। সে ধারাবাহিকতায় টানা জয়ে এবার এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বুধবার স্বাগতিকরা জিতেছে ৮৭ রানে। 

বুধবার বাংলাদেশের ‘এ’ দলের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৭ রানেই গুটিয়ে যায় নিউ জিল্যান্ড ‘এ’ দল। নিউ জিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানের ইনিংস খেলেছেন। টাইগার বোলারদের শুরু থেকেই চেপে ধরেন এই ওপেনার। একপ্রান্ত আগলে রেখে করেন ৭৯ রানের ইনিংস। শেষদিকে মিচ হেসের ৩৮ এবং ক্রিস্টিয়ান ক্লার্কের অপরাজিত ৩৯ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে কিউইরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত। 

এর আগে ব্যাট করতে নেমে  শুরুটা ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।  পরবর্তীতে স্বাগতিকদের পথ দেখান নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভাঙে ২২৫ রানের জুটি। তখনও ব্যাট হাতে লড়েন অঙ্কন। ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন।

এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১৩ রানের পর ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউ জিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers