শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

এখনই একেবারে ব্যাট-প্যাড তুলে রাখার চিন্তা নেই ধোনির

ক্রীড়া ডেস্ক ৮ মে , ২০২৫, ১০:০১:২৫

223
  • ছবি: ইন্টারনেট

মহেন্দ্র সিং ধোনির কাছে বয়স শুধু মাত্র একটা সংখ্যায়। যে কারণে ৪৩ বছর বয়সেও মাঠের ক্রিকেটে ব্যস্ত তিনি। চেন্নাই সুপার কিংসের মহানায়ক এবার জানালেন, এখনও একেবারে ব্যাট-প্যাড তুলে রাখার সিন্ধান্ত নেয়নি। আইপিএলে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষে নিজের এই ভাবনা জানার ধোনি। মৌসুমজুড়ে ধুঁকতে থাকা চেন্নাই এ দিন শেষ ওভারে জিতেছে দুই উইকেটে। 

“ভুলে গেলে চলবে না, আমার বয়স ৪৩…”, কথা প্রসঙ্গে মাহেন্দ্র সিং ধোনি নিজেই বললেন। শুনে সঞ্চালক দিপ দাস গুপ্ত বেশ এক চোট হেসে বললেন, “আমি কিন্তু এই প্রসঙ্গ তুলিনি…!” 

ধোনির অবসর বা বিদায়ের সম্ভাব্য সময়কালের ব্যাপারটি এতটাই স্পর্শকাতর যে, সবাই প্রসঙ্গটি তোলার ক্ষেত্রে সাবধানী। 

বুধবার টসের সময় যখন সঞ্চালক রবী শাস্ত্রীর সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেলেন চেন্নাইয়ের অধিনায়ক, গর্জন ভেসে এলো গ্যালারি থেকে। শাস্ত্রী সেদিকে ইশারা করে বললেন, ‘এটা চেন্নাই নয়, কলকাতা… তার পরও মনে হচ্ছে যেন আপনার ঘরের মাঠ…!”

ধোনি বললেন, এই শহর ও এই মাঠ তার অনেক আপন, ‘বেড়ে ওঠার সময়টায় অনেক ক্রিকেট খেলেছি এখানে আমি। অনূর্ধ্ব-১৬, অনূধর্ব-১৯, ক্লাব ক্রিকেট, পূর্বাঞ্চলের হওয়ায় আঞ্চলিক ক্রিকেট… যে পরিমাণের ক্রিকেট এখানে খেলেছি, এটা ঘরের মাঠের মতোই।’

ধোনি আরও বলেন, ‘অনেক অনেক খেলেছি, বয়সভিত্তিক ক্রিকেট, আঞ্চলিক ক্রিকেট, রাঞ্জি ট্রফির ম্যাচ… এমনকি অনেক একদিনের ম্যাচের ভেন্যুও ছিল এটা। অফিস লিগ এবং আরও অনেক ক্রিকেট খেলেছি। শুধু ইডেন গার্ডেন্সেই নয়, চারপাশের অনেক জায়গায় খেলেছি এই শহরে।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে সঞ্চালক ও বাংলারই সাবেক ক্রিকেটার দিপ দাস গুপ্ত জিজ্ঞেস করলেন সেই প্রবল দর্শকপ্রিয়তা নিয়ে। ধোনি নিজেই তখন তুলে আনলেন শেষবেলার প্রসঙ্গ, ‘এরকম ভালোবাসা ও অনুরাগ আমি পেয়ে আসছি বরাবরই। ভুলে গেলে চলবে না, আমার বয়স ৪৩… অনেক দিন ধরেই খেলছি (হাসি)। আমি এটুকু বুঝতে পারি যে, তারা (ভক্তরা) ঠিক জানেন না, কোনটি আমার শেষ মৌসুম হয়ে যাবে। এজন্য তারা মাঠে এসে আমাকে সমর্থন দেয়, আমার খেলা দেখতে চায়…।’

ধোনি এরপরই জানালেন, তার শেষের সিদ্ধান্ত তোলা আছে সময়ের হাতে, ‘এটা তো সত্যি কথা দিপ, কারণ আমি বছরে স্রেফ দুই মাসই খেলি। এবারও আইপিএল শেষ হয়ে আবার ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে স্রেফ এটুকু দেখার জন্য যে, আমার শরীর এই ধরনের চাপ ও অন্য সবকিছু সহ্য করতে পারে কি না। এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু হয়নি আমার। তবে যেখানেই যাই, সবার ভালোবাসা ও মায়ার ছোঁয়া অনুভব করি, এটা দারুণ।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers