শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

আইপিএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক ১৬ মে , ২০২৫, ১৮:৩৯:৪৪

240
  • ছবি: ইন্টারনেট

নিলাম থেকে দল পাননি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাকে ৬ কোটি রুপিতে টেনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মোস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কায় কয়েকদিন আগেই বন্ধ হয়ে যায় আইপিএল। তবে দুই দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় আবারও এ টুর্নামেন্ট মাঠে গড়াবে শনিবার থেকে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মোস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।

আজ এক বিবৃতিতে মোস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে,  ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

আইপিএলের জন্য মোস্তাফিজকে ছাড়লেও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবেন এই পেসার। তবে এক ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ, সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers