শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

প্রথম পাঁচ ম্যাচেই হাফসেঞ্চুরিতে বিশ্বরেকর্ড ব্রিটজের

ক্রীড়া ডেস্ক ৪ সেপ্টেম্বর , ২০২৫, ২২:১১:৪১

307
  • ছবি: ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ পাঁচ ওয়ানডে, পাঁচটি ৫০ ছাড়ানো ইনিংস খেলে  বিশ্ব রেকর্ডই করে ফেললেন। তিনি পেছনে ফেলেছেন ভারতের নভজ্যোৎ সিং সিধুকে। ভারতীয় ব্যাটসম্যান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই ফিফটি পেয়েছিলেন। তবে চতুর্থ ফিফটিটি পেয়েছেন পঞ্চম ম্যাচে। তৃতীয় ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ব্রিটজের অভিষেক হয়েছিল ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে। লাহোরের সেই ম্যাচে ১৫০ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন ব্রিটজকে, ভাঙেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের রেকর্ড। সেই ব্রিটজকে এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করার পর অস্ট্রেলিয়ার সফরে খেলা দুই ম্যাচে করেন ৫৭ ও ৮৮ রান। এরপর আজ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন ৮৫ রানে।

ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে ব্রিটজকের ৪৬৩ রান, রেকর্ড এটিও। প্রথম পাঁচ ম্যাচে আর কারও ৪০০ রানও নেই। আগের রেকর্ডটা ছিল টম কুপারের ৩৭৪। ডাচ ব্যাটসম্যানের রেকর্ডটা চতুর্থ ইনিংসেই পেরিয়ে গিয়েছিলেন ব্রিটজকে। ওয়ানডে অভিষেকের মতো প্রথম দুই, তিন ও চার ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও তার। ১৫০ রান নিয়ে ক্যারিয়ার শুরু করা ব্রিটজকে দুই ইনিংসে ২২৩ রান নিয়ে ভাঙেন হেইন্সের ১৯৫ রানের রেকর্ড। তিন ইনিংসে ২৯০ রান করে পেছনে ফেলেন ইংল্যান্ডের নিক নাইটকে (২৬৪)। চতুর্থ ইনিংস শেষে ভাঙেন অধিনায়ক টেম্বা বাভুমার রেকর্ড (২৮০)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers