শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

নাওয়াজের হ্যাটট্রিক, আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:০৩:৩৪

235
  • ছবি: ক্রিকইনফো

স্পিন সহায়ক উইকেট। এর সুবিধা নিলেন দুই দলের স্পিনাররাই। তবে যেখানে সবচেয়ে উজ্জ্বল নাম মোহাম্মদ নাওয়াজ। তার স্পিন বিষে নীল  আফগানিস্তানের ব্যাটিং। বড় জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতল পাকিস্তান।

রবিবার রাতে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে পাকিস্তান করতে পারে কেবল ১৪১ রান। এই পুঁজি নিয়েই আফগানদের ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট করে ফাইনালটা ৭৫ রানে জিতে নিল পাকিস্তান।

পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নাওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেওয়ার পথে করেন হ্যাটট্রিক।

মোহাম্মদ নেওয়াজ রবিবার হ্যাটট্রিক করেন ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরানোর পর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে। ওই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে এলবিডব্লু করে চতুর্থ উইকেট নেওয়া নেওয়াজ পঞ্চম উইকেট পেয়েছেন আফগান ইনিংসের ১৩তম ওভারে রশিদ খানকে ক্যাচ বানিয়ে।

সব মিলিয়ে নাওয়াজ ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেন। তার ৭১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিং। এর আগে কখনোই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ উইকেটের বেশি নিতে পারেননি তিনি। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের তৃতীয় বলে শূন্য রানে বিদায় নেন সাহিবজাদা ফারহান। তবে দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটিতে দলকে এগিয়ে নেন সাইম আইয়ুব ও ফখর জামান। কিন্তু এ জুটি ভাঙার পর ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। ১ উইকেটে ৪৯ থেকে তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৭২। সাইম ১৯ বলে করেন ১৭ রান, ফখর ২৬ বলে ২৭। হাসান নাওয়াজ ও মোহাম্মদ হারিসের দ্রুত বিদায়ের পর সালমান (২৭ বলে ২৪), মোহাম্মদ নাওয়াজ (২১ বলে ২৫) ও ফাহিম আশরাফের (৮ বলে ১৫) সৌজন্যে ১৪১ পর্যন্ত যেতে পারে পাকিস্তান। যে কারণে জয়ের আশায় করেছিল পাকিস্তান। 

বোলিংয়ে পাকিস্তানের শুরুতেই আশা জাগান পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারে রাহমানউল্লাহ গুরবাজকে বিদায় করে দেন তিনি। পরের ৯ উইকেটের সবকটি নেন স্পিনাররা। পঞ্চম ওভারে লেগ স্পিনার আবরার আহমেদের শিকার সেদিকউল্লাহ আটাল। পরের ওভারে প্রথমবার বোলিংয়ে এসে শেষ দুই বলে দারভিশ রাসুলি ও আজমাতউল্লাহ ওমারজাইকে ফিরিয়ে দেন নাওয়াজ। নিজের পরের ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওই ওভারে কোনো রান না দিয়ে কারিম জানাতের উইকেটও নেন নাওয়াজ। তার বোলিং ফিগার তখন ২-১-১-৪!

অষ্টম ওভারে ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তানের জন্য এরপর অপেক্ষা ছিল কেবল অলআউট হওয়ার। ১০ বলে ৩ রান করে বিদায় নেন মোহাম্মাদ নাবি। নিজের শেষ ওভারে রাশিদ খানকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাওয়াজ।

শেষ দুটি উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।

আফগান ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার সেদিকউল্লাহ আতাল (১৩)। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

এর আগে পাকিস্তান থামে ৮ উইকেটে ১৪১ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। এ ছাড়া মোহাম্মদ নেওয়াজ ছাড়াও ২০ পেরিয়েছেন অধিনায়ক সালমান আগা (২৪)। আফগান অধিনায়ক রশিদ খান ৩৮ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৪১/৮ (সাহিবজাদা ০, সাইম ১৭, ফাখার ২৭, সালমান ২৪, হাসান নাওয়াজ ১৫, হারিস ২, মোহাম্মদ নাওয়াজ ২৫, ফাহিম ১৫, আফ্রিদি ২*, মুকিম ০*; ফারুকি ৩-০-১৯-২, ওমারজাই ১-০-৫-০, গাজানফার ৪-০-২৭-১, নাবি ৪-০-২৮-০, নুর ৪-০-১৭-২, রাশিদ ৪-০-৩৮-৩)

আফগানিস্তান: ১৫.৫ ওভারে ৬৬ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ১৩, ইব্রাহিম ৯, রাসুলি ০, ওমারজাই ০, নাবি ৩, জানাত ০, রাশিদ ১৭, নুর ৩, গাজানফার ৭, ফারুকি ২*; আফ্রিদি ২-০-৭-১, আবরার ৪-০-১৭-২, সাইম ৩-০-১০-০, মোহাম্মদ নাওয়াজ ৪-১-১৯-৫, মুকিম ২.৫-০-৯-২)

ফল: পাকিস্তান ৭৫ রানে জিতে চ্যাম্পিয়ন

ম্যাচ সেরা: মোহাম্মদ নাওয়াজ

সিরিজ সেরা: মোহাম্মদ নাওয়াজ

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers