শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

অবশেষে জানা গেল কেন এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বর্জন করেনি ভারত

ক্রীড়া ডেস্ক ৮ সেপ্টেম্বর , ২০২৫, ২২:০৬:১০

15
  • ছবি: ইন্টারনেট

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। মর্মান্তিক এ ঘটনার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান। তাই সাবেক ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদব গত মাসে আওয়াজ তুলেছিলেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করার। 

তবে বাস্তবতা হলো, আরব আমিরাতে আগামীকাল শুরু হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এরপর সুপার ফোরে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল।

ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের সমর্থকদের একটি অংশও মনে করে পাকিস্তানের সঙ্গে তাদের ম্যাচটি খেলা উচিত নয়। তবু কেন ভারত এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে—সেই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এটা নিয়ে কথা বলেন তিনি, ‘ক্রিকেট কিংবা অন্য যেকোনো খেলায় ভারতীয় দলের অংশগ্রহণের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া বিভাগ সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন ও নীতিমালা তৈরি করেছে। আমি নিশ্চিত, এই নীতিমালা প্রণয়নের সময় কেন্দ্রীয় সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, যাতে জাতীয় স্তরের ক্রীড়া ফেডারেশনগুলো উপকৃত হয়। এই নীতিমালার ওপর ভিত্তি করে আমরা যেকোনো বহুজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।’

সব খেলাতেই ভারত কেন পাকিস্তানের মুখোমুখি হওয়া বর্জন করে না—এ প্রশ্নেরও উত্তরে সাইকিয়া বলেন, ‘কেন্দ্রীয় সরকার সব দিক বিবেচনা করেছে—ফেডারেশনগুলোর স্বার্থ থেকে শুরু করে খেলোয়াড়দের উদ্বেগ পর্যন্ত। একটি টুর্নামেন্ট যদি বহুজাতিক হয়, আর সেখানে কোনো দল অংশ না নেয়, তাহলে সংশ্লিষ্ট সেই ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমন পরিস্থিতি নতুন প্রজন্মের খেলোয়াড়দের ও তাদের ক্যারিয়ারকে বঞ্চিত করবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers