শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ , ২৪ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

‘এক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন আশা বাদ দেওয়া যাবে না।’

ক্রীড়া ডেস্ক ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৩৫:২৪

272
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশের লক্ষ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। এমন লক্ষের কথা দেশ ছাড়ার আগে বলেছিলেন লিটন দাস-জাকের আলী অনিকরা। তবে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারের পর সেই আত্মবিশ্বাস এখন অনেকটা মিইয়েই যাওয়ার কথা। বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাই যে এখন অনেক যদি–কিন্তুর সামনে পড়ে গেছে।

দ্বিতীয় রাউন্ডে উঠতে এখন দুটি অঙ্ক—পরের ম্যাচ আফগানিস্তানকে হারাও; এরপর শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের প্রার্থনায় বসে যাও। প্রথমটি নিজেদের হাতে থাকলেও পরেরটি নেই বাংলাদেশের হাতে। তবে আশা ছাড়ছেন না জাকের আলী, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব। এ ছাড়া তো আর উপায় নেই।’

এরপর তিনি টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হেরে আশা বাদ দেওয়া যাবে না।’

১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে মোটামুটি একটা জুটি দাঁড় করিয়ে দিয়েছে আসলে শামীমের সঙ্গে জাকেরের ৬১ বলে ৮৬ রানের জুটি। ষষ্ঠ বা এর নিচের কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

ইনিংসের শুরুতে পিছিয়ে যাওয়ার কথা বলেছেন জাকের। একই কথা এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘আমার মনে হয় পাওয়ারপ্লেতেই ম্যাচটা হেরে গেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং আর ফিল্ডিং করতে হবে। আমরা সেটিও করতে পারিনি। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা এখন বাঁচা-মরার লড়াই।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers