বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে বদল

ক্রীড়া ডেস্ক ৭ অক্টোবর , ২০২৫, ২১:৫৪:০৮

289
  • ছবি: ইন্টারনেট

গত মাসেই চূড়ান্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি। সেই সূচি কিছুটা বদলে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ভেন্যুও ঠিক হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি মঙ্গলবার জানিয়েছে ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ১৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। ২১ ও ২৩ অক্টোবর ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচও মিরপুরে। আগের সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ২০ অক্টোবর। তিনটি ম্যাচেই শুরু হবে বেলা দেড়টায়।

২৪ অক্টোবর চট্টগ্রামের যাবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে বন্দরনগরীতে। নতুন সূচি অনুযায়ী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে ম্যাচ তিনটি। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

১ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি

তারিখ ম্যাচ                      ভেন্যু সময়

১৮  অক্টোবর ১ম ওয়ানডে মিরপুর               বেলা ১–৩০ মি.

২১ অক্টোবর        ২য় ওয়ানডে     মিরপুর বেলা ১–৩০ মি.

২৩ অক্টোবর ৩য় ওয়ানডে মিরপুর বেলা ১–৩০ মি.

২৭ অক্টোবর          ১ম টি–টোয়েন্টি চট্টগ্রাম             সন্ধ্যা ৬টা

২৯ অক্টোবর ২য় টি–টোয়েন্টি     চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

৩১ অক্টোবর ৩য় টি–টোয়েন্টি চট্টগ্রাম সন্ধ্যা ৬টা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers