বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ওয়ানডে সিরিজে নুরুলে ভরসা রাখছেন অধিনায়ক মিরাজ

ক্রীড়া ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ০৯:৫৪:৩৮

316
  • ছবি: ইন্টারনেট

ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক চাড়াই-উত্তরাই পার করেছেন নুরুল হাসান সোহান। তারপরও জাতীয় দলে স্থায়ী হতে পারেননি। তবে সম্প্রতি দারুণ খেলছেন তিনি। ফিরেছেন আবারও দলে। নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন। আজ থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে লড়াই। নিশ্চিতভাবেই একাদশে দেখা যাবে তাকে। উইকেটের পেছনে তার ওপর ভরসা রাখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিতে নেমে যদিও জাকের আলি। তবে ব্যক্তিগতভাবে অফফর্মে ছিলেন। উইকেটের পেছনের দায়িত্বও সামলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার অফফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে। যা টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে দিতে পারে নুরুল হাসান সোহানকে। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জাকের নয় সোহানের ওপরই ভরসা রাখছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ‘আমরা জানি সোহান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটরক্ষক। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগও বেশি থাকবে।’

অভিজ্ঞতার কারণেই জাকেরের চেয়ে সোহানকে এগিয়ে রাখছেন মিরাজ, ‘অধিনায়ক হিসেবে আমিও সেটাই চাইব। কারণ তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। যদি সুযোগ পাওয়া যায়, আমি বিশ্বাস করি সোহান বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’

এর আগে ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছেন সোহান।  ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন তিনি। লম্বা সময় পর আবারও ৫০ ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে দেখা যাবে তাকে। নিশ্চয়ই জ্বলে উঠবেন এ উইকেটরক্ষক-ব্যাটার।  

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers