বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ফের বাজে ব্যাটিংয়ে হার বাংলাদেশের, সিরিজও হাতছাড়া

ক্রীড়া ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ০৯:০৫:০৬

294
  • ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। যা ওয়ানডেতেও কাজে লাগাতে চেয়েছিল তারা। তবে ৫০ ওভারের সিরিজের বল মাঠে গড়াতেই যেন মুহূর্তের মধ্যে সব এলেমেলো হয়ে গেল। প্রথম ম্যাচের পর শনিবার দ্বিতীয় ম্যাচেই টাইগারদের ডোবাল বাজে ব্যাটিং। যে কারনে ৮১ রানের হারের সঙ্গে সিরিজও হাতছাড়া হয়ে গেল মেহেদী হাসান মিরাজের দলের। যে ধারাবাহিকতার শুরু গত বছর আমিরাতে আফগানদের কাছে হেরেই। এ নিয়ে ওয়ানডে আফগানদের কাছে টানা তৃতীয় সিরিহ হারল বাংলাদেশ।

সিরিজে সমতা ফেরাতে ১৯১ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। তবে এর ধারে কাছেও যেতে পারেনি  টাইগাররা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৮১ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান। 

৮১ রানে হারের ফলে সরাসরি আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলা কঠিন হয়ে গেল টাইগারদের। অথচ সিরিজ বাঁচানোর ম্যাচে সহজ লক্ষ্য তাড়ায় সহজেই জেতার কথা ছিল বাংলাদেশ দলের। তবে ব্যাটিং ব্যর্থতার রেশ শুরু থেকেই ছিল।

রান তাড়া শুরুতেই ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর সাইফ হাসানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও ৭ রানের মাথায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। এরপর সাইফকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন তাওহীদ হ্রদয়। তবে দলীয় ৪০ রানেই ফিরে যান সাইফ, ব্যক্তিগত ২২ রান করে।

হৃদয় বেশ দেখে শুনেই খেলছিলেন। তবে বাজে শটে ফিরে যান ২৪ রান করে। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ দল। এরপর জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনরা বড় রান করতে ব্যর্থ হন। তাদের ছন্নছাড়া ব্যাটিংয়ে বেশিদূর এগিয়ে যেতে পারেনি বাংলাদেশের স্কোরকার্ড। ১০৯ রানের মধ্যে সবকটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। রশিদ খানের স্পিন বিষে এদিনও দিশেহারা হয়ে যায় টাইগাররা। তিনি একাই শিকার করেন ৫ উইকেট।

এর আগে দিনের শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করেছিল বাংলাদেশ। আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে রানের চাকা সচল রাখতে বেশ বেগ পেতে হয়েছিল আফগানিস্তানকে। নতুন বলে দারুণ বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। আর মাঝের ওভারগুলোতে মেহেদি মিরাজ-রিশাদ হোসেনদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় আফগানরা। ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে ৯৫ রান করলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তাতে দুইশর আগেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। পরে ৪৪ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (জাদরান ৯৫, নবী ২২, গজনফর ২২, খারোতে ১৩, গুরবাজ ১১; মিরাজ ৩/৪২, তানজিম ২/৩৫, রিশাদ ২/৩৭, তানভীর ১/৩৫)।

বাংলাদেশ: ২৮.৩ ওভারে ১০৯ (হৃদয় ২৪, সাইফ ২২, জাকের ১৮, নুরুল ১৫; রশিদ ৫/১৭, ওমরজাই ৩/২৭)।

ফল: আফগানিস্তান ৮১ রানে জয়ী। 

ম্যাচ সেরা: ইব্রাহিম জাদরান

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers