বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিপিএলে দেখাচ্ছেন দাপট, তাই শান্ত এখন বিশ্বকাপের আলোচনায়

ক্রীড়া ডেস্ক ১২ জানুয়ারি , ২০২৬, ০০:০৬:৫৬

197
  • ছবি: ইন্টারনেট

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে ব্যাপারটি নিয়ে তেমন আক্ষেপ ছিল না তার। উল্টো নিজেকে এ ফরম্যাটে প্রমাণ করতে এবার এ বাঁহাতি বেছে নেন বাংলাদেশ পিমিয়ার লিগকে (বিপিএল)। শুরু থেকে চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে দেখাচ্ছেন দাপট। যা চোখে পড়েছে নির্বাচক। এবার তারা তাকে বিশ্বকাপে দলে টানতে আগ্রহ প্রকাশ করছে।

দেশের জার্সিতে শান্ত টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মে মাসে। অফ ফর্মের কারনে লম্বা সময় এ ফরম্যাটে বিবেচনায় নেননি নির্বাচক। যে কারনে তারা তাকে রাখেনি বিশ্বকাপ স্কোয়াডেও। তবে এখন তিনি প্রায়ই ঢুকে যাচ্ছেন বিশ্বকাপের আলোচনায়। আর সেটা বিপিএলে নাজমুলের পারফরম্যান্সের কারণেই।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৪৮.৭০ স্ট্রাইক রেটে ২৮৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল। নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭৯ রান তাড়া করতে নেমে তিনি ৪২ বলে ৭৬ রান করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

এমন পারফরম্যান্সের পেছনে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ভাবনা একদমই ছিল না বলে দাবি নাজমুলের। তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, বিশ্বকাপ দল তো দিয়ে দিয়েছে।’

পরে তাকে জানানো হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপের দল বদলানোর সুযোগ আছে। এবার নাজমুল বলেন, ‘এটা নিয়ে আমি চিন্তাও করিনি। আমার মূল ফোকাস কীভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট ফেলতে পারি। আর আমার কাছে মনে হয়, আমি যেভাবে ব্যাটিং করেছি, এখনো তা যথেষ্ট নয়। আরও ভালো করার সুযোগ আছে।’

ভারতে খেলায় নিরাপত্তাশঙ্কা প্রকাশ করে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরাতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি। আইসিসি এখনো তাতে কোনো সাড়া না দেওয়ায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলাটা এখনো অনিশ্চিত। তবে তার মধ্যেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স নাজমুলকে টেনে আনছে বিশ্বকাপের আলোচনায়। 

যারা বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন তাদের অনেকের বিপিএলে নিজেদের প্রমান করতে পারছেন না। তবে নাজমুলের বিশ্বাস, বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বাজে সময় দ্রুতই কেটে যাবে, ‘টি-টোয়েন্টিতে ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তা করা যৌক্তিক নয়। একটা ভালো ইনিংসেই আত্মবিশ্বাস ফিরে আসতে পারে। যারা রান করছে না, তাদের ওপরে ওই বিশ্বাসটা টিম ম্যানেজমেন্টের আছে। আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু আছে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন