বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অভিষেকেই বিপিএল মাতালেন আফগান তারকা নবির ছেলে

ক্রীড়া ডেস্ক ১২ জানুয়ারি , ২০২৬, ০০:২৯:১৮

204
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন আফগান তারকা মোহাম্মদ নবির ছেলে হাসান ইসাখিল। তার ৯২ রানের ইনিংসে ঢাকাকে ৪১ রানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের দেয়া ১৮৫ রানের জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো একাদশে বাবা-ছেলেকে দেখলো ক্রিকেট বিশ্ব। বাবা মোহাম্মদ নবির হাত থেকেই অভিষেক ক্যাপ গ্রহণ করেন হাসান ইসাখিল। রবিবার টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালীর হয়ে ঝড় তোলেন নবিপুত্র। সৌম্য সরকারকে নিয়ে গড়েন ১০১ রানের উদ্বোধনী জুটি। সৌম্য ৪৮ রান করে ফিরলেও তাণ্ডব চালিয়ে যান ইসাখিল। এক পর্যায়ে বাবা নবির সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি। শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯২ রান করে আউট হন তিনি। আর নোয়াখালী পায় ১৮৪ রানের বড় সংগ্রহ।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে ঢাকার ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান আসে সাইফউদ্দিনের ব্যাট থেকে। আর ৩৩ রান করে আউট হন দলনেতা মিঠুন। শামীম হোসেন খেলেন ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস। নোয়াখালীর হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা আর মোহাম্মদ নবি।

এই জয়ে প্রথম ছয় ম্যাচ হারা নোয়াখালীর এখন পয়েন্ট ৪। এখনও টেবিলের তলানিতে তারা। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে তাদের ঠিক ওপরে ঢাকা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন