বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ফের রিয়ালকে হতাশায় ডুবিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক ১২ জানুয়ারি , ২০২৬, ১১:০১:০১

190
  • ছবি: আল জাজিরা

গতবারের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ এবার এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে রবিবার রাতে এল ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াই তারা পেরে ওঠেনি। আরও একবার বার্সেলোনার কাছে হারের তেতো স্বাদ পেতে হলো তাদের। এরফলে আবারও রিয়ালকে হতাশায় ডুবিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে কাতালানরা। 

জেদ্দায় রবিবার রাতের সুপার কাপের রোমাঞ্চকর ফাইনাল ৩-২ গোলে জিতে নেয় বার্সেলোনা। এ ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে প্রতিবার সমতা ফেরে রিয়াল। তবে তৃতীয় দফায় আর পারেনি তারা। যে আরও একবার বার্সার কাছে সুপার কাপের শিরোপা হারাতে হয়েছে তাদের। 

রবিবার জিতে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। গত আসরের ফাইনালে কাতালান দলটি জিতেছিল ৫-২ গোলে।

 এই মৌসুমে প্রথম ক্লাসিকোয় অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার ভিন্ন প্রতিযোগিতা হলেও, সেই হারের ক্ষতেও প্রলেপ দিতে পারল তারা।

সেমি-ফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করে বার্সেলোনার নায়ক রাফিনিয়া। তার গোলেই এগিয়ে যায় দলটি। পরে ১৬ ম্যাচের গোল-খরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। পরক্ষণেই বার্সেলোনার দ্বিতীয় গোল করেন রর্বেকো লেভানডোভস্কি। সেই গোল শোধ করে দেন গন্সালো গার্সিয়া।

দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার দ্বিতীয় গোল গড়ে দেয় ব্যবধান।

হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি এটি। কোচিং ক্যারিয়ারে আট ফাইনালের সবকটিতে জিতলেন এই জার্মান কোচ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন