বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

ক্রীড়া ডেস্ক ১২ জানুয়ারি , ২০২৬, ২১:৩৭:০৯

171
  • ছবি: ইন্টারনেট

নিরাপত্তা শঙ্কা থাকার কারনে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। এ ব্যাপারটি জানিয়ে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অভিযোগ আমলে নিয়ে আইসিসির নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়ে তিনটি পর্যবেক্ষণ জানিয়েছে বিসিবিকে- আজ বিকেলে এমনটা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টার ঐ বক্তব্য বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। এটি বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসি ও বিসিবির মধ্যকার আন্তঃবিভাগীয় আলোচনার অংশ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে আইসিসি–সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।’

বোর্ড আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি। সংস্থাটি নিশ্চিত করেছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন