বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

যুক্তরাষ্ট্রের চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

ক্রীড়া ডেস্ক ১৩ জানুয়ারি , ২০২৬, ২১:৩২:৩৯

166
  • ছবি: ইন্টারনেট

সময়ের হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আর তিন সপ্তাহ বাকি। অথচ যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। 

ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভারতের ভিসা না পাওয়া যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার হলেন- পেসার আলী খান, উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। 

পেসার আলী খান নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি জানিয়েছে। ভিসা না পাওয়ায় তাদের ভারতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ যুক্তরাষ্ট্রের হয়ে খেলা পেসার আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। 

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভিসা না পাওয়ার প্রেক্ষিতে আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না পেলে বেশ কিছু দেশ বিপাকে পড়বে। তাদের মধ্যে অন্যতম প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়া ইতালি। দলটিতে রয়েছে  বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস দলেও একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর প্রথম দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ১০ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তানের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। মুম্বাই, কলম্বো ঘুরে যুক্তরাষ্ট্র দলের এরপর যেতে হবে চেন্নাইয়ে। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নামিবিয়া।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন