মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

মালান-হৃদয়ের ব্যাটে চড়ে ঢাকাকে বিদায় করে প্লে–অফে রংপুর

ক্রীড়া ডেস্ক ১৭ জানুয়ারি , ২০২৬, ১৮:৩০:৪৯

239
  • ছবি: ইন্টারনেট

ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে রংপুর রাইডার্স স্কোর বোর্ড জমা করে চ্যালেঞ্জিং সংগ্রহ। বড় লক্ষ্য তাড়ার শুরুটা ঢাকা ক্যাপিটালস করেছিল আসা জাগিয়ে। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত খেলছিলেন। তবে তার ৩০ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস দলটির হার থেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত তাই ১১ রানের জয়ে ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। অন্যদিকে ৯ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট পাওয়ায় প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে রংপুর। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে ঢাকা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই আবদুল্লাহ আল মামুনকে হারায় ঢাকা। কোন রান করতে পারেননি এই তরুণ ওপেনার। উসমান খান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ৩১ রান করেছেন তিনি। সাইফ ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও থিতু হতে পারেননি। ৬ বলে ১২ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এরপর সাব্বির রহমান-শামিম হোসেনরা দ্রুত ফিরেছেন। তবে মোহাম্মদ মিঠুন ২৯ বলে করেছেন ২৫ রান।

তবে শেষদিকে একাই লড়াই করেন সাইফউদ্দিন। ৩০ বলে করেছেন অপরাজিত ৫৮ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম। তবে ২০ রানের বেশি করতে পারেননি তিনি।

এর আগে ব্যাট করতে নেমে রংপুর পাওয়ার প্লে-তে তোলে ৫০ রান । পরের ৫ ওভারে দুই ডেভিড মালান তাওহিদ ও হৃদয় ঝড় তোলেন। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১২৬ রান। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করতেই বোল্ড হয়েছেন তাসকিন আহমেদের বলে। ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ‍হৃদয় করেন ৬২ রান। তাকে ফিরিয়ে বিপিএলে প্রথম উইকেট শিকার করলেন তরুণ পেসার মারুফ মৃধা।

এ ছাড়া কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান করেছেন। সাইফউদ্দিনের করা শেষ ওভারে পরপর দুই বলে আউট হয়েছেন মায়ার্স ও লিটন দাস। ফলে ১৮১ রান পর্যন্ত পৌঁছাতে পারে রংপুর। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সাইফউদ্দিন। এ ছাড়া তাসকিন ও মারুফ মৃধা নেন ১টি করে উইকেট। 

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮১/৪ (ম্যালান ৭৮, হৃদয় ৬২; সাইফউদ্দিন ২/ ৩৩)। 

ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৭০/৭ (সাইফউদ্দিন ৫৮*, উসমান ৩১, মিঠুন ২৫; রানা ৩/১১, আশরাফ ২/৪৩)। 

ফল: রংপুর রাইডার্স ১১ রানে জয়ী।

ম্যাচসেরা: ডেভিড মালান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers