বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

নিজেদের অবস্থানেই অনড় বাংলাদেশ, গ্রুপ বদলের সম্ভাব্যতা নিয়ে আলোচনা

ক্রীড়া ডেস্ক ১৭ জানুয়ারি , ২০২৬, ২১:১৩:২৩

225
  • ছবি: ইন্টারনেট

আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।

বিসিবির সঙ্গে আলোচনা করতে শনিবার ঢাকায় আসেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের অন্তবর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্স মহাব্যববস্থাপক গৌরাভ সাক্সেনারও আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভিসা পাওয়ায় তিনি আসতে পারেননি। তিনি আলোচনায় যোগ দেন অনলাইনে। বিসিবির পক্ষে আলোচনায় ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদিন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ দল, সমর্থক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও ভাবনার কথাও তাদেরকে জানিয়েছে বিসিবি।

সব পক্ষই প্রাসঙ্গিক বিষয়গুলোতে খোলামেলা আলোচনা করেছেন এবং গঠনমূলক, আন্তরিক ও পেশাদারভাবে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিসিবি ও আইসিসি গঠনমুলক আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

কয়েক দিন আগে দুই পক্ষের ভিডিও কনফারেন্স শেষেও বলা হয়েছিল, সমাধান খুঁজে বের করতে আলোচনা চলমান থাকবে। তবে সময় খুব বেশি হাতে নেই।  বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers