বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বাংলাদেশের সমস্যার সমাধান না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৬, ২১:০২:০৪

200
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের বল মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে। তবে আসছে বিশ্ব আসরে বাংলাদেশের অংশগ্রহণ এখনও রয়েছে অনিশ্চয়তায়। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়াকে কেন্দ্র করে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাই ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা। সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি নেই আইসিসির।

সবশেষ গতকাল ঢাকায় বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনায় বসেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি আইসিসি প্রতিনিধিদল। তাই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আলোচিত বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। সে সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।

 আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেখান থেকে বলা হয়েছে যে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান। এমনটাই জানিয়েছে একটি সূত্র। 

ওই সূত্র আরও জানিয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এ ক্ষেত্রে কেউ জোর করতে পারে না। তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে তারা তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন