মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

শেষ বলে ওকসের ছক্কায় সিলেটের অবিশ্বাস্য জয়, রংপুরের বিদায়

ক্রীড়া ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৬, ১৭:৪৩:০৬

231
  • ছবি: ইন্টারনেট

জয়ের জন্য শেষ বলে ৯ রান প্রয়োজন ছিল সিলেট টাইটান্সের। সে সময় রংপুর রাইডার্সের ফাহিম আশরাফের প্রথম বল থেকে মঈন আলী নেন ২ রান। পরের বলে কোন রান নিতে পারেননি তিনি। তৃতীয় বলও। অকেটা চাপে ছিলেন তাই মঈন। ডে কারনে চতুর্থ বলে আউট হয়ে ফেরেন তিনি। সিলেটের ভর করে শঙ্কা। ৫ম বলে খালেদ নেন ১ রান। শেষ বলে জিততে তখন দরকার ৬ রান। ক্রিজে ক্রিস ওকস। টান টান উত্তেজনা। তবে তার মধ্যেই শেষ বলে দারুণ এক জয় হাঁকিয়ে সিলেটকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। এর সঙ্গে সঙ্গে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় ঘন্টাও বেজে যায় রংপুরের। 

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রংপুর করে মাত্র ১১১ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকছিল সিলেট। শেষ পর্যন্ত সব কিছু পেছনে ফেলে ঠিকই ৩ উইকেটে জয় নিশ্চিত করে দলটি। 

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। তবে একটা সময় উভয় ব্যাটার ফিরলে বেশ চাপে পড়ে সিলেট। পরাজয়ের শঙ্কাও ভর করে। তবে ক্রিস ওকসের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় সিলেট।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। ১৮ রান করে করেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরিফুল ইসলাম ১৭, তাওফিক খান ২, আফিফ হোসেন ৩ ও মঈন আলি ৫ রান করেন। আর ১০ রানে ক্রিস ওকস ও ১ রানে খালেদ আহমেদ অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। শুরুতেই টপঅর্ডারের ব্যর্থতায় খেঁই হারিয়ে ফেলে।। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।

পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা চালান খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ। এদিকে দলনেতা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।  

সংক্ষিপ্ত স্কোর

রংপুর: ২০ ওভারে ১১১/৯ (মাহমুদউল্লাহ ৩৩, খুশদিল ৩০; খালেদ ৪/১৪, ওকস ২/১৫, নাসুম ২/১২)

সিলেট: ২০ ওভারে ১১২/৭ (বিলিংস ২৯, ওকস ১০*; আলিস ১৮/২, মোস্তাফিজ ২/২০)

ম্যাচসেরা: খালেদ আহমেদ

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers