মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপ প্রসঙ্গে লিটন, ‘আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি’

ক্রীড়া ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৬, ২১:৩৩:২০

241
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি টুর্নামেন্টে এলিমিনেটরে সিলেট টাইটান্সের বিপক্ষে রংপুর রাইডার্স হেরে যাওয়ার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। সেখানে টি-টোয়েন্টি অধিনায়কের কাছে যেন তীর হয়ে ছুঁটে গেল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন। তবে এ ব্যাপারে তেমন কোন মন্তব্যই করতে চাইলেন না তিনি। শুধু বললেন,   ‘আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে বোর্ড বা কোন কতৃপক্ষের সঙ্গেও কোন যোগাযোগ হয়নি লিটনদের।  এ ব্যাটার প্রশ্ন কর্তাকে উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব?’

দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রে ভারতে তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া। এই টুর্নামেন্টে লিটনকে অধিনায়ক করে দলও ঘোষণা করেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, খেললে ম্যাচগুলো কি শ্রীলঙ্কায় হবে, নাকি ভারতে, সে বিষয় চূড়ান্ত কিছু বোঝা যাচ্ছে না এখনো।

এক বছর ধরে টি–টুয়েন্টি দলের নেতৃত্বে লিটন। এই সময়ে নানা উত্থান–পতনের ভেতর দিয়ে কিছু ক্রিকেটারকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন লিটন। তার অধীনে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সময়টাতেই লিটনের পরিকল্পনা ছিল বিশ্বকাপ মাথায় রেখেই। কিন্তু এখন বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে কোথায় খেলবে, কোন গ্রুপে থাকবে কিংবা আদৌও বাংলাদেশ খেলবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা কাটছে না। এক বছর ধরে দল গুছিয়ে এই অনিশ্চয়তার সময়েও লিটনের জন্য স্বস্তি, ক্রিকেটাররা বিপিএলে খেলছেন টি–টোয়েন্টি সংস্করণের ম্যাচই।

এখনও বিশ্বকাপের বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। তাই ক্রিকেটারদের মানসিক অবস্থাও ভাল নয়। যা মঙ্গলবার লিটনকে দেখোও বোঝিা গেল। তারপরও লিটন বললেন,  ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের…। আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় তারা। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একমত কি না জানতে চাইলে লিটন জানান, এ নিয়ে মন্তব্য করতে চান না। পুরো পরিস্থিতি নিয়ে লিটন বলেন, ‘দেখেন ভাইয়া, অনেক কিছুই জীবনে আদর্শ নয়। কিন্তু সময়ের সঙ্গে চলে এলে ওটাকে গ্রহণ করে নিতে হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers