মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল যুবাদের ম্যাচ

ক্রীড়া ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৬, ২১:৪২:৪১

293
  • ছবি: ইন্টারনেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরও একবার বাংলাদেশ দলকে ভোগাল বৃষ্টি। প্রথম ম্যাচে বৃষ্টির জন্যই ভারতের কাছে হারতে হয় জুনিয়র টাইগারদের। তাই মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ভাল কিছুর আশা নিয়ে বুলাওয়ায়োতে নেমেছিল লাল-সবুজ প্রতিনিধিরা। তবে বৃষ্টির কারনে ম্যাচ যায় ভেস্তে। যে কারনে ১ পয়েন্ট নিয়েই জাওয়ার আবরারদের সন্তুষ্ট থাকতে হয়েছে। 

মুঙ্গলবার বৃষ্টির কারনে এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। কিছুক্ষণ খেলা চলার পরে আরেক দফায় হানা দেয় বৃষ্টি। তাতে ভেস্তে যায় বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ।

বুলাওয়ায়োতে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচটিতে খেলা হয় স্রেফ ১০ ওভার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছে নিউ জিল্যান্ড।

বৃষ্টির কারনে ৪৭ ওভারে কমিয়ে আনা ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচের চতুর্থ বলে আল ফাহাদকে ছক্কায় ওড়ান হুগো বোগ। পরের ওভারে কিউই ওপেনারের স্টাম্প ভেঙে দেন ইকবাল হোসেন। এরপর আর প্রতিপক্ষের উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৩ চারে ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ওপেনার আরিয়ান মান। তিনে নেমে অধিনায়ক টম জোন্স এক ছক্কায় করেন ১৮ বলে ১৬।

দশম ওভার শেষে বৃষ্টি নামলে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা।

ভারতের বিপক্ষে হেরে এবারের আসর শুরু করে বাংলাদেশ। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে আছে আজিজুল হাকিমের দল। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউ জিল্যান্ড। শীর্ষে থাক ভারতের পয়েন্ট ৪। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ১০ ওভারে ৫৭/১ (আরিয়ান ২০*, হুগো ৮, জোন্স ১৬*; ফাহাদ ৪-০-২৫-০, ইকবাল ৩-০-১২-১, সামিউন ২-০-৯-০, শাহরিয়ায় ১-০-৪-০)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers