মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অধিনায়ক মেহেদীর ব্যাটে চড়ে ফাইনালে চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৬, ২২:০১:১৪

266
  • ছবি: ইন্টারনেট

দলের প্রয়োজনীয় সময় ব্যাট হাতে মঙ্গলবার জ্বলে ওঠেন অধিনায়ক শেখ মেহেদী। শেষ ওভারে তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  ফাইনালে উঠল চট্টগ্রাম রয়্যালস। 

মঙ্গলবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রান করে রাজশাহী। জবাবে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ৯ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন শেখ মেহেদী।  এর আগে বল হাতেও ২ উইকেট নিয়েছেন তিনি। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন মির্জা বেগ।

চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী অবশ্য এখনো বাদ পড়ছে না। আগামীকাল সিলেটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। ঐ ম্যাচ জিতলেই তারাও ফাইনালে চলে যাবে। 

ছোট লক্ষ তাড়ায় রান মন্থর গতিতে ব্যাট করেন চট্টগ্রামের দুই ওপেনার মির্জা বেগ ও নাঈম শেখ। তারপরও বড় জুটিই গড়েন তারা তারা। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। এরপর ৩৮ বলে ৩০ রান করে আউট হন নাঈম শেখ। এরপর নেমে ১৪ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হাসান মিরাজ। আর ৮ বলে ১১ রান আসে আসিফ আলির ব্যাট থেকে।

এদিকে ১৯তম ওভার পর্যন্ত খেলে যান ওপেনার মির্জা বেগ। ৪৭ বলে ৪৫ রান করেন তিনি। এরপর আমির জামালকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন দলনেতা শেখ মেহেদী হাসান। মাত্র ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন মেহেদী। আর ২ বলে ২ রানে অপরাজিত থাকেন জামাল।

এর আগে ব্যাট হাতে দেখে-শুনে ব্যাট করতে থাকেন রাজশাহীর দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। তবে জুটিটা বড় হয়নি। ৩০ রানে থামে উদ্বোধনী জুটি। ১৯ বলে ২১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। আর ৩৭ বলে ৪১ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। পরের পাঁচজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দলনেতা নাজমুল হোসেন শান্ত ৮, মুশফিকুর রহিম ০, আকবর আলি ৩, জিমি নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করে আউট হন। এরপর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৩৫ রান। তাতেই মিরপুরের মতো মন্থর গতির পিচে মোটামুটি একটি সংগ্রহ পায় রাজশাহী। এদিকে রিপন মণ্ডল ১০ ও বিনুরা ৩ রান করেন। আর ১ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল। 

বল ও ব্যাট হাতে দারুণ খেলে দলকে ফাইনালে তুলে ম্যাচসেরা হয়েছে শেখ মেহেদী।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী: ২০ ওভারে ১৩৩ (তানজিদ ৪১, সাকলাইন ৩২; মেহেদী ২/২০, জামাল ২/২৭)

চট্টগ্রাম: ১৯.৩ ওভারে ১৩৪/৪ (মির্জা ৪৫, মেহেদী ১৯*; সাকলাইন ২/২০, হাসান ১/২৬)

ম্যাচসেরা: মেহেদী হাসান

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers