মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

আইসিসির ভোটাভুটিতে ২ ভোট পেয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২১ জানুয়ারি , ২০২৬, ২১:৩১:১৭

439
  • ছবি: ইন্টারনেট

ক্রিকেট কূটনীতিতে জিততে অনেক চেষ্টায় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই চেষ্টা বৃথা গেল। ভোটাভুটিতে বাংলাদেশ পেয়েছে মাত্র ২ ভোট।  

বুধবার সন্ধ্যায় আইসিসির বোর্ড সভা হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে। ভোটাভুটিতে বাংলাদেশ হেরেছে ১২-২ ব্যবধানে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে। 

ভোট হয়েছে ১২ পূর্ণ সদস্য ও ২ সহযোগী দেশের মধ্যে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট।

আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানোর পর ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আইসিসি বোর্ডের (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (আজ)। আইসিসি বোর্ড এটাও উল্লেখ করেছে যে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।

ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না তা জানাতে সময় পাচ্ছে মাত্র একদিন।যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায়, তবে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers