মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

নামিবিয়াকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২২ জানুয়ারি , ২০২৬, ২০:৪৫:১৮

202
  • ছবি: ইন্টারনেট

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বের সুপার সিক্সে উঠেছে নিগার সুলতানার দল। 

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৪৪। এরপর তিন স্পিনারের নৈপূণ্যে নামিবিয়াকে ১৭.৫ ওভারে ৬৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে নামিবিয়া টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ওভারে জুয়াইরিয়া ফেরদৌস আউট হলেও দিলারা আক্তার ও শারিমন আক্তারের দ্বিতীয় উইকেট জুটি তার প্রভাব পড়তে দেয়নি। চার ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ওঠে ৩৪ রান। 

এরপর দশ রানের মধ্যে দুজনই আউট হয়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে আরেকটি বড় জুটি গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। ৪৬ রানের জুটিটি ভাঙে মোস্তারির আউটে (২৩ বলে ২৭)। নিগারও বেশি দূর এগোতে পারেননি, ফেরেন ২৯ বলে ২১ রানে।

বাংলাদেশের রান ১৩০ পেরিয়ে যায় স্বর্ণা আক্তারের ১৮ বলে ২৩ রানের ইনিংসের সুবাদে। এরপর নামিবিয়া তাড়া করতে নেমে প্রথম তিন ওভারেই ২০ রান করে ফেলে। চতুর্থ ওভারের প্রথম বলে রাবেয়া খান প্রথম উইকেট তুলে ফেললে ভাঙন ধরে দলটির ইনিংসে। ২ উইকেটে ৩১ রান করা নামিবিয়া পরের ৩৩ রানে হারায় ৮ উইকেট। রাবেয়া ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুনও, ৩.৫ ওভারে তিনি দিয়েছেন ১২ রান। তবে উইকেটের দিক থেকে সবচেয়ে সফল সানজিদা আক্তার। বাঁহাতি এ স্পিনার ৪ ওভারে ১৪ রানে নেন ৪ উইকেট।

‘এ’ গ্রুপে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আয়ারল্যান্ড ২ ম্যাচে ৪ এবং যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ জানুয়ারি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers