মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

চট্টগ্রাম না রাজশাহী, বিপিএল ট্রফি কার?

ক্রীড়া ডেস্ক ২৩ জানুয়ারি , ২০২৬, ১২:১৪:২৮

490
  • ছবি: ইন্টারনেট

ক্রিকেটীয় লড়াই আর নানা নাটকীয়তার পর অবশেষে শেষ হওয়ার পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে  রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর সামনে পাঁচ বছর পর শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। আর চট্টগ্রাম দাঁড়িয়ে আছে প্রথম শিরোপার দ্বারপ্রান্তে। দুই দলেরই লক্ষ্য বিপিএলের নতুন শিরোপায় হাত রাখা।

এবারের বিপিএলে ছিল নানা নাটকীয়তা, ফিক্সিং সন্দেহে। এতকিছুর পরও ২৮ দিনের বিপিএলের পর্দা নামছে আজ। রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে বিপিএলের নতুন শিরোপা।

টুর্নামেন্টের বিতর্কিত শুরুর পর সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালস। বোলিং শক্তিমত্তার পাশাপাশি চট্টগ্রামের জয়ের বড় কারণ হয়ে উঠেছেন অধিনায়ক শেখ মেহেদি। ব্যাটে-বলে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত তারকাও বলা চলে তাকে। শিরোপার প্রশ্নে দল নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী রয়্যালদের অধিনায়ক।

চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মাহেদী বলেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি শিরোপার স্বপ্ন কেনো দেখবো না, সবাই দেখবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রতিটি প্লেয়ারই চায় শিরোপা জিততে।’

শুরু থেকেই এবারের আসরে ইতিবাচক ছিল রাজশাহী ওয়ারিয়র্স। দলটি শেষ সময়ে কেইন উইলিয়ামসনকে টেনে জন্ম দিয়েছে আরেক চমকের। তারকাখচিত দলটা আছে ভালো ছন্দে। শিরোপার প্রশ্নে তাই আত্মবিশ্বাসী পদ্মাপাড়ের দলটি। দলটির কোচ হান্নান সরকার শিরোপা জয়ে আশাবাদী। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ইউ নেভার নো, কীভাবে আসবে এবং ওই সময় কে ডিল করতে পারবে। আমি একটি বিষয় সবসময় বিলিভ করি লাকের ব্যাপার সবসময়ই চলে আসে। সেটি যদি আমাদের সহায় থাকে আর আমাদের চেষ্টার সঙ্গে যদি মিলিয়ে যায়; আর উপরে একজন আছেন উনি সিদ্ধান্ত নেবেন কে ট্রফি পাবেন।’

ফাইনালের আগে বিকেল ৪টায় উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের আগে বড় এক আকর্ষণ দুবাই থেকে উড়ে আসা এ শিরোপা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers