মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ভেন্যু বদলাতে আবারও আইসিসিকে অনুরোধ বিসিবির

ক্রীড়া ডেস্ক ২৩ জানুয়ারি , ২০২৬, ১২:২১:১৮

265
  • ছবি: ইন্টারনেট

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে গত বুধবার ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছিল আইসিসি। তবে এ সময়েও বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তাশঙ্কার কারণে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এটাই এখন চূড়ান্ত।

বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’ 

এদিকে নিজেদের অবস্থানে অটল থাকার কথা আবার চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়েছে বিসিবি। তাতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে পরশুর ঘোষণার পর আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে।

সরকার কোন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে সভায় ক্রীড়া উপদেষ্টা সেটি ব্যাখ্যা করে বলেছেন। ক্রিকেটাররাও নাকি তা বুঝতে পেরেছেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers