মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী পেল ২ কোটি ৭৫ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক ২৪ জানুয়ারি , ২০২৬, ১৩:০১:৩২

301
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শেষ হয়েছে শুক্রবার রাকে। এই টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে ৬৩ রানে হারিয়ে শিরোপা রাজশাহী ওয়ারিয়ার্স। বিপিএলে প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি ২ কোটি ৭৫ লাখ টাকা পেয়েছে প্রাইজমানি হিসেবে।

এবারের বিপিএলে রানার্সআপ হওয়া চট্টগ্রাম রয়্যালস প্রাইজমানি হিসেবে তারা পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। 
 
ফাইনালে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে জয়ের নায়ক তানজিদ হাসান হন ম্যাচসেরা। এজন্য তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। এদিকে এ বছর বিপিএলে ব্যাট হাতে সব মিলিয়ে সর্বোচ্চ রান পারভেজ হোসেনের। তার দল সিলেট টাইটান্স ফাইনালে উঠতে পারেনি। তবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পারভেজ। চার নম্বর ও ওপেনিং দুই ভূমিকাতেই সফল হয়েছেন তিনি। ১২ ম্যাচে ৩ ফিফটিতে ১৩২.৯৯ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া পারভেজ পেয়েছেন ৫ লাখ টাকা।
 
২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন শরীফুল ইসলাম। গত বছর বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। এ বছর ১ উইকেট বেশি নিয়ে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন শরিফুল। এবারের বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। বিপিএলে এর আগে কোনো পেসার এই পুরস্কার জেতেননি। সে জন্য শরীফুল পেয়েছেন আরও ১০ লাখ টাকা।
 
এবারের বিপিএলে ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল। ৮ ম্যাচেই ১৭ উইকেট নিয়ে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, টুর্নামেন্টে তাঁর হ্যাটট্রিকও আছে, সুপার ওভারেও দলকে জিতিয়েছেন। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা রিপন পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা।
 
উইকেটকিপারের ভূমিকা ছেড়ে এবার রংপুর রাইডার্সে লিটন দাস খেলেছিলেন ফিল্ডার হিসেবে। ১১ ম্যাচে ১০টি ক্যাচ ধরে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। এ জন্য পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ৩ লাখ টাকা।
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers