মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যে স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক ২৫ জানুয়ারি , ২০২৬, ১৪:০১:৫৭

250
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ইস্যুতে আলোচনায় ছিল পাকিস্তানও হাঁটতে পারে সে পথে। এর মধ্যেই রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে, তবে নেই মোহাম্মদ রিজওয়ান।

লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন। ঘোষিত দলে থাকা অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেলেন। এছাড়া আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিদ আফ্রিদী, শাদাব খান ও উসমান খানরা আগেও এক বা একাধিক আসরে খেলেছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর তারা ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। 

পাকিস্তানের বিশ্বকাপ দল:

সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers