মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

এক সপ্তাহের মধ্যেই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৬, ২০:০১:০৪

229
  • ছবি: ইন্টারনেট

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না সিদ্ধান্ত  জানাবে এক সপ্তাহের মধ্যেই। সোমবার প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর এমন তথ্যই নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। 

ভারতে নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ডসভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরপর গত শনিবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করার কথা বিসিবিকে জানায় আইসিসি।
 
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোকে সূত্র জানিয়েছে, নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইসিসির অনিয়ম তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল, কিন্তু তখন তাদের জন্য বিকল্প ভেন্যু দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয় নিয়ে তিনি বলেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে বাংলাদেশ ভারতে যেতে চায়নি। কিন্তু তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পাশাপাশি বদলি হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হয়।
 
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে অংশগ্রহণ ফি বাবদ বড় অঙ্কের আর্থিক ক্ষতির কথাও প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তবে, নাকভি এটাও জোর দিয়ে উল্লেখ করেছেন যে, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত ভারতের জন্য আরও বড় ক্ষতির কারণ হবে।
 
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায়  শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে পাকিস্তানের চার প্রতিদ্বন্দ্বী দল ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers