মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শেষ যুবাদের

ক্রীড়া ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৬, ২০:৩২:২১

226
  • ছবি: ইন্টারনেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিকে থাকতে সোমবার জয়ের কোন বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই ম্যাচে যুবারা ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয় মাত্র ১৩৬ রানে। যা ১৫৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে বাংলাদেশের যু্বাদের সেমিফাইনালের আগেই বিদায় করে দিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে আজিজুল হাকিমদের লড়াই কেবল নিয়মরক্ষার।

বুলাওয়েতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

ছোট লক্ষ্যে দিয়েও শুরুতেই ইংল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। জোসেফ মোরেসকে দলীয় ৩ রানে ফিরিয়ে দেন আল ফাহাদ। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর পর দলীয় ৩৯ রানে ফের বিপদে পড়ে ইংল্যান্ড।

সংকট কাটান থমাস রেও ও বেন ডাওকিনস। দুজন মিলে ৭৭ রানের জুটি গড়েন। ওপেনার বেন ব্যক্তিগত ২৭ রানে যখন ফেরেন, তখন ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ১১৭। জয় থেকে মাত্র ১৯ রান দূরে ছিল দল। বাকিটা হিসাব মিলিয়ে দেন থমাস। তিনি ৫০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে পেসার আল ফাহাদ সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। অপর উইকেটটি ছিল সামিউন বাশিরের।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে যেন বড় বিপাকেই পড়ে আজিজুলরা। সর্বোচ্চ জুটি ছিল রিফাত বেগ ও আজিজুলের। দ্বিতীয় জুটিতে আসে ৪৬ রান। এরপর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশ। বিশেষ করে ৯০ থেকে ১৩৬ রানের মধ্যে ৬ ব্যাটারকে হারায় দলটি।

প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আবরারকে (১) ফেরান ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের পেসার সেবাস্তিয়ান মরগান। দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও আজিজুলের ৪৬ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ। উইকেটকিপার মোহাম্মদ আব্দুল্লাহ করেন ৩৪ বলে ২৫।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩১ করেন ওপেনার রিফাত। সর্বোচ্চ ৪৬ বল খেলেন অধিনায়ক আজিজুল। তাঁর ব্যাট থেকে আসে ২০ রান। মোহাম্মদ আব্দুল্লাহ করেন ৩৪ বলে ২৫ রান।

ইংলিশদের হয়ে মরগান নেন ২৮ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন রাফলি আলবার্ট ও ম্যানি লাম্বসেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল:

৩৮.১ ওভারে ১৩৬ (রিফাত ৩১, আব্দুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগান ৩/২৮, রাফলি ২/১৫)।

ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল:

২৪.১ ওভারে ১৩৭ রান (থমাস ৫৯, মোরেস ৩৪; ফাহাদ ২/৩৭, সামিউন ১/৩০)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers