মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সিদ্ধান্তে শান্ত’র পূর্ণ সমর্থন

ক্রীড়া ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৬, ২১:৪৭:৩১

256
  • ছবি: ইন্টারনেট

নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এ সিদ্ধানের প্রতি পূর্ণ সমর্থন জানান,  জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বিপিএলের দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন ছিলেন শান্ত। ট্রফি নিয়ে আজ নিজ রাজশাহী শহর ভ্রমণ করেছেন দলটির সদস্যরা। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে শান্ত বলেন, ‘বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই ডিফিকাল্ট। খেলোয়াড় হিসেবে আমরা বসময় চাই ক্রিকেট খেলতে। এখানে বিসিবি বলেন বা আমাদের যারা উপরে দায়িত্বে আছেন তারাই আমাদের অভিভাবক। তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। আমি বলবো ক্রিকেটার হিসেবে খেলতে পারলে ভালো হতো। কিন্তু যে ডিসিশনটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্মেন্ট থেকে এসেছে, সেটার পূর্ণ সম্মান জানাই আমি।’

বিপিএলের ভেন্যু হিসেবে রাজশাহী ও বগুড়াতে যেন খেলা হয়, সে বিষয়ে বিসিবির দৃষ্টিপাত করেন শান্ত। তার মতে, বগুড়া বা রাজশাহীকে বিপিএল ফিরলে দর্শকদের সাড়া পাওয়া মিলবে, ‘আমি মনে করি রাজশাহী ও বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল হওয়ার জন্য যা কিছু কাজ করা দরকার ইনশাআল্লাহ আমি আশা করছি এখন এক বছরও আছে। বিসিবি সে দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাজশাহী এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরো দর্শক বেশি হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers