মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসিআইয়ের নীরবতা ভাঙল

ক্রীড়া ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৬, ২১:৫৬:৩৭

285
  • ছবি: ইন্টারনেট

মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা না দিতে পেরে আইপিল থেকে বাদ দেয়ার পর থেকেই আলোচনায় আসে বাংলাদেশের বিশ্বকাপ। এরপরই সেখানে টাইগাররা বিশ্বকাপ খেলতে যাবে না বলে আইসিসিকে স্পষ্ট করে বিসিবি। এ সমস্যা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। এতদিন মুখে কুলুপ এঁটে রাখলেও অবশেষে নিজেদের নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। খবর এনডিটিভির। 

ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ সূচি পরিবর্তন করা কঠিন ছিল।

বিসিসিআইয়ের এই কর্মকর্তা এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন বিশ্বকাপে অন্তর্ভুক্তের ঘোষণা দিয়েছে। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি না দেয়ায় বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। 

রাজীব শুক্লা ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে  অভিযোগ করেন, পাকিস্তান অকারণে বাংলাদেশের বিষয়ে জড়িয়ে পড়ছে এবং নিজেকে বাংলাদেশের বন্ধু দেখিয়ে তাদের উসকানি দিচ্ছে। তার মতে, এতে বাংলাদেশ ভুল সিদ্ধান্তের দিকে যাচ্ছে।

রাজীব শুক্লা বলেন,  ‘পাকিস্তান অকারণে এই বিষয়ে আটকে আছে। পাকিস্তান বাংলাদেশকে উসকাতে বড় ভূমিকা নিচ্ছে। তাদের এটা করা উচিত নয়। পুরো বিশ্ব জানে পাকিস্তান বাংলাদেশে কী করেছে—বাংলাদেশিরাও জানে। এখন তারা সহানুভূতিশীল সাজার চেষ্টা করে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন,  ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক এবং আমরা সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দিয়েছিলাম। কিন্তু তারা যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শেষ মুহূর্তে পুরো সূচি বদলানো খুব কঠিন। এ কারণেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers