বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপ মিস করাটা কোচ সিমন্সের কাছে চরম হতাশার

ক্রীড়া ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২৬, ২০:৫৭:৫৩

205
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন ব্যস্ত থাকার কথা ছিল বাংলাদেশ দলের। তেমনটা হলে কোচ সিমন্সেরও সময় কাটত ব্যবস্তায়। তবে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয়ায় এসবের কিছুই হচ্ছে না। অপ্রত্যাশিত ছুটিতে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন টাইগারদের হেড কোচ। যাওয়ার আগে বললেন বিশ্বকাপ মিস করা তার কাছে চরম হতাশার এক বিষয়। 

বাংলাদেশ যে বিশ্বকাপ খেলছে না, তা নিশ্চিত হয়ে গেছে। খেলা নেই, তাই স্বাভাবিকভাবেই কাজও নেই। কিছুটা বিষণ্ণতা সঙ্গী করে ছুটিতে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সিমন্স। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বলেন, ‘আজ আমি ফিরে যাচ্ছি। মার্চে আমাদের পরের সিরিজ, তখন নতুন করে প্রস্তুতি নিতে হবে। আশা করি তখনই আবার ফেরা হবে।’

ছুটিতে পরিবারের কাছে যাওয়াটা আনন্দের। তবে এমন ছুটি আসলে কেউই চায় না। বাংলাদেশের প্রধান কোচ তাই অকপটেই বললেন বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়াটা তাকে কতটা আহত করেছে, ‘বিশ্বকাপ মিস করাটা চরম হতাশার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় মার্চের মাঝামাঝি পর্যন্ত পুরোপুরি বিরতিতে থাকবে বাংলাদেশ দল। এরপর এফটিপিতে থাকা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ রয়েছে। 

জাতীয় দলের খেলা না থাকার এই সময়ে ঘরোয়া ক্রিকেট নিয়েও বিরাজ করছে অনিশ্চয়তা। প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের বেশ কয়েকটি ক্লাব খেলা বর্জনের ডাক দেওয়ায় শঙ্কার মুখে পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers