মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যারা

ক্রীড়া ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৬, ২১:১৩:০২

213
  • ছবি: ইন্টারনেট

আনন্দ-বিষাদ আর হতাশার ছায়ার মধ্যে দিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ রাতের খেলা শেষ হয়েছে। এরপর নিশ্চিত হয়েছে শেষ ষোলো, আবার কিছু ইউরোপীয় পরাশক্তির জন্য শুরু হচ্ছে আরও কঠিন পথচলা।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দলের—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে। জয়ের ধারায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জিতে জার্মান জায়ান্টরা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান।

অন্যদিকে নাটকীয় পতনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে। এদিকে অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। 

৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। শেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে তারা অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আটালান্টার মতো দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পথ বেয়ে।

আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় যারা: 

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে যারা: 

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers