মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

পিএসএলের নিলামে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৬, ২১:৩০:২৮

384
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এই ক্যাটাগরির জন্য ২৫ বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে কর্র্তৃপক্ষ। তাতে গেইল, রশিদ খান, স্টেইনদের সঙ্গে আছেন মোস্তাফিজও। 

এর আগে পিএসএলে একবারই খেলেছিলেন বাঁহাতি মোস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তাতে চড়া দাম পেতে পারেন তিনি।

মোস্তাফিজের পাশাপাশি পিএসএলের নিলামে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, কেশভ মহারাজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারা।

আন্তর্জাতিক ঠাসা সূচির কারণে কয়েকজন ক্রিকেটারকে পিএসএলের কেবল একটা অংশে পাওয়া যাবে। এর আগে লাহোর কালান্দার্সে ডাক পাওয়া মোস্তাফিজেরও আন্তর্জাতিক ব্যস্ততা আছে অনেক। এসবের মধ্যে ফেব্রুয়ারি-মার্চের সম্ভাব্য সূচি থাকা পিএসএলে তাকে কোনো দল নেয় কি-না দেখার বিষয়। 

আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের নিলাম। এর আগে অবশ্য মুলতান সুলতান বিক্রির জন্য নিলাম করবে পিসিবি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers