মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবে তিন দল, ৩৯ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১৯:০৬:১৬

593
  • ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। ঐ সময় ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। যে টুর্নামেন্টে খেলবে ৩টি দল। খেলবেন মোট ৩৯ জন ক্রিকেটার। অর্থাৎ প্রতি স্কোয়াডে আছেন ১৩ জন করে ক্রিকেটার।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ধুমকেতু একাদশ। দলটি সাজানো হয়েছে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে। বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের মধ্যে ১৩ জনই আছেন এই দলে। এটিকে জাতীয় দল বললেও ভুল হবে না।

এদিকে দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ স্কোয়াডে থাকা সাইফ উদ্দিন ও নুরুল হাসান সোহান আছেন এই দলে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের রাখা হয়েছে এতে। এই দলে থাকতে পারতেন মোহাম্মদ নাঈম শেখও। তবে ওমরাহ পালন করার জন্য আগেই ছুটি নিয়ে রাখায় অদম্য কাপে খেলা হবে না তার। আর আকবর আলির নেতৃত্বাধীন দুরন্ত একাদশ সাজানো হয়েছে মূলত উদীয়মান ও সম্ভাবনাময় সব ক্রিকেটারকে। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা চার ক্রিকেটার আছেন এই দলে। এছাড়া সাম্প্রতিক সময়ে সম্ভাবনার ছাপ রাখা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে এই দলে। 

তিন দলের কোচিং প্যানেলও সাজিয়েছে বিসিবি। ধুমকেতুর প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন ও তার সহকারী মোহাম্মদ আশরাফুল। দুর্বারের দায়িত্বে মিজানুর রহমান বাবুল ও ডেপুটি তুষার ইমরান। আর দুরন্তের কোচ হিসেবে থাকবেন বিপিএল জয়ী হান্নান সরকার, সহকারী থাকবেন রাজিন সালেহ।

অদম্য কাপে আইপিএলের আদলে ’ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ব্যবহারের কথাও জানিয়েছে বিসিবি। প্রতি দিন খেলা শুরুর আগে বিকেল ৪টায় থাকবে সাংস্কৃতিক আয়োজন। আর ৬টা থেকে শুরু হবে মাঠের খেলা।

আগামী ৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে লড়বে ধুমকেতু ও দুরন্ত। পরদিন মুখোমুখি হবে ধুমকেতু ও দুর্বার। আর প্রথম পর্বের শেষ ম্যাচে ৭ তারিখ খেলবে দুর্বার ও দুরন্ত। এরপর সেরা দুই দল নিয়ে ৯ ফেব্রুয়ারি (সোমবার) হবে ফাইনাল ম্যাচ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকা গুনতে হবে দর্শকদের। প্রাইজমানি ও সব ফি মিলিয়ে এই টুর্নামেন্টের আর্থিক মূল্য আড়াই কোটি টাকা। 

এক নজরে তিন দলের স্কোয়াড়:-

ধুমকেতু একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। 

দুর্বার একাদশ

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ। 

দুরন্ত একাদশ

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, রকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers