মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:২০:০১

328
  • ছবি: ইন্টারনেট

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে সরকার। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমনটাই রবিবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে। এ বার সরকারের সেই সিদ্ধান্ত আইসিসিকে জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।’

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানও প্রতিযোগিতা বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। তবে তার মধ্যে এ-ও জানা গিয়েছিল, পুরো প্রতিযোগিতা নয়, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। এই বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তান সরকারের উপর ছেড়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত শাহবাজ় শরিফ সরকার সিদ্ধান্ত নিল, ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। অর্থাৎ, বিশ্বকাপে যে ম্যাচের উপর ক্রিকেটপ্রেমীদের নজর ছিল, সেটাই হচ্ছে না।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে ২০ দলের বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers