মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অদম্য কাপে খেলা হচ্ছে না তাসকিনের

ক্রীড়া ডেস্ক ৪ ফেব্রুয়ারি , ২০২৬, ১৯:৩১:৪৯

234
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত তিন দলের অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে পারছেন তাসকিন আহমেদ। তার পরিবর্তে  ধূমকেতু একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধকে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাইনাসে আক্রান্ত তাসকিন আহমেদ। কয়েকদিন আগে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসক তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়ায় এই বিশেষায়িত টুর্নামেন্টে খেলছেন না এ পেসার। এমনটাই জানিয়েরেছ ঐ সুত্র।  
 
তাসকিন না থাকলেও ধুমকেতু একাদশে তেমন সমস্যায় পড়তে হবে না। কেননা আগে থেকেই দলটিতে রয়েছেনেোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের মতো অভিজ্ঞ পেসাররা। পাশাপাশি স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদের মতো মানসম্পন্ন বোলার।
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের একটি বিরতি চলছে। এই সময়টিকে কাজে লাগাতেই বিসিবি আয়োজন করেছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। দেশের তারকা ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে এই সংক্ষিপ্ত টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
 
আগামী ৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত একাদশ। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে খেলবে দুর্বার একাদশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হবে।
 
এক নজরে ধূমকেতু একাদশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers