মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ , ৪ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

ক্রীড়া ডেস্ক ৬ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৫৩:০৪

233
  • ছবি: ইন্টারনেট

প্যাট কামিন্সের পর অস্ট্রেলিয়াকে দুঃসংবাদ দিলেন জস হ্যাজেলউড। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা এ পেসার। তার বদলি কে হবেন, সে সিদ্ধান্ত পরে নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গত বছর নভেম্বরের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে আর মাঠে নামতে না পারা হ্যাজলউডকে ছাড়াই চলতি সপ্তাহের শুরুতে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় পৌঁছায় অস্ট্রেলিয়া দল। এবার হ্যাজলউডের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিয়ে সিএ নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘সুপার এইটে জশ ম্যাচ খেলার মতো ফিট হয়ে ফিরবেন বলে আমরা আশা করছিলাম। কিন্তু সর্বশেষ যে তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে তাঁর পুরোপুরি প্রস্তুত হতে এখনো কিছুটা সময় লাগবে। এমন অবস্থায় প্রস্তুতি ত্বরান্বিত করতে গেলে চোটের ঝুঁকি অনেক বেড়ে যাবে।’

ডোডেমেইড আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করছি না। শুরুতে ম্যাচগুলোর জন্য আমাদের দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলেই মনে করছি। পরিস্থিতি অনুযায়ী পরে প্রয়োজন হলে অগ্রাধিকারভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পাকিস্তানের বিপক্ষে ১ ফেব্রুয়ারি সিরিজের শেষ টি-টুয়েন্টিতে কুঁচকিতে টান পাওয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নাথান এলিস ও টিম ডেভিড হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগলেও গ্রুপ পর্বে খেলার জন্য ‘সঠিক পথেই আছেন’ বলে জানিয়েছে সিএ।

২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির পর এই প্রথম হ্যাজলউড, কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নারের মধ্যে কাউকে ছাড়াই আইসিসি টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers