সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের যুবারা

ক্রীড়া ডেস্ক ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০৮:২৮:২৪

282
  • ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতের যুবারা। আগে থেকেই বয়সভিত্তিক এই প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন দলটি। এবার তারা জিতল ষষ্ঠ শিরোপা। চারটির বেশি নেই আর কারো।

শুক্রবার ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশীর ঝড়ো সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান করে ভারত। জবাবে ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।

হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রান করে আউট হন অ্যারন জর্জ। এরপর তাণ্ডব চালান ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৯০ বলে দুজন মিলে গড়েন ১৪০ রানের জুটি। ৫৩ রানে থামেন মাত্রে। এরপর ভেদেন্ত ক্রিভেদীকে নিয়ে মাত্র ৩৯ বলে ৮৯ রানের জুটি গড়েন বৈভব। তাতেই মাত্র ২৫ ওভারেই ২৫০ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব। তার ইনিংস থামে ১৭৫ রানে। মাত্র ৮০ বলে খেলা তার এই ইনিংসটি ১৫টি করে চার ও ছয়ে সাজানো।

এরপর ভেদেন্ত ৩২, ভিয়ান ৩০, অভিজ্ঞান ৪০, এব্রিস ১৮, চৌহান ৩৭, খিলান ৩, হেনিল ৫ ও দিপেশ ০ রান করেন।

ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সেবিস্টেইন মরগান ও অ্যালেক্স গ্রিন। আর একটি উইকেট নেন ম্যানি লুমসডেন।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে  দ্রুত রান তাড়ায় ব্যস্ত ছিল ইংল্যান্ডের ব্যাটাররা। তাদের রানের গতি ছিল ঠিকই, কিন্তু উইকেট পতনের ধারা থামাতে পারেনি ইংল্যান্ড। তাতেই ক্রমান্বয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ইংলিশরা। এক পর্যায়ে অসহায় আত্মসমর্থন করে মাঠ ছাড়ে ইংল্যান্ড। সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যালেব ফেলকোনের। মাত্র ৭০ বলে তিনি করেন ১২০ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার বেন ডাওকিনস। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। এছাড়া বেন মেয়ার্স ৪৫, থমাস রে ৩১ ও  জেমস মিন্টো ২৮ রান করেন। বাকি ব্যাটাররা বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের সবচেয়ে সফল বোলার আরএস এব্রিস। তিনি নেন তিনটি উইকেট। দিপেস ও চৌহান নেন দুটি করে উইকেট। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers