রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাসের পাতায় পালমার

ক্রীড়া ডেস্ক ৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৪:৫৯

197
  • ছবি: ইন্টারনেট

উলভারহ্যাম্পটনের বিপক্ষে শনিবার দুর্দান্ত হ্যাটট্রিক উপহার দেন চেলসি মিডফিল্ডার কোল পালমার। এরপরেই তিনি নাম লেখান ইংলিশ ফুটবলের ইতিহাসের পাতায়।

অপটা-র তথ্য অনুযায়ী, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে পালমার তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ব্লুর নাম্বার টেন ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেছেন।

প্রথম দুটি গোল হয়েছে পেনাল্টি থেকে। তৃতীয় গোল কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে জাল কাঁপান পালমার।

এই তরুণ ইংলিশ ফুটবলার এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন। গোলমুখের সামনে দারুণ ছন্দে থেকে একই কীর্তি গড়লেন আরেকবার। 

যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন তিনি, চারটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিকে তার পেছনে পড়ে গেলেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers