মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

হাসারাঙ্গার বিশ্বকাপ শেষ

ক্রীড়া ডেস্ক ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৩৮:৫১

221
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে  হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার সেই চোটেই বিশ্বকাপ শেষ হয়ে গেল তার। 

আয়ারল্যান্ডের বিপক্ষে  লঙ্কানদের জয়ে বড় ভূমিকা ছিল হাসারাঙ্গার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ১৬৪ রান তাড়া করতে নামা আইরিশরা ম্যাচ হারে ২০ রানে। চোট নিয়েই সেদিন বল হাতে নিজের স্পেল শেষ করেছিলেন হাসারাঙ্গা। কিন্তু বিশ্বকাপে আর তার খেলা সম্ভব হচ্ছে না।

হাসারাঙ্গার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের এমআরআই করা হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। লন্ডনের একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেই রিপোর্ট দেখে তাঁকে টুর্নামেন্ট থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে আসরের বাকি ম্যাচগুলোতে আর তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা। এমনটাই জানিয়েছে ক্রিকইনফো। 

হাসারাঙ্গার বদলি হিসেবে শ্রীলঙ্কা স্কোয়াডে সুযোগ পেতে পারেন দুশান হেমন্ত।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers